© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়

শেয়ার করুন:
শাফাত রহমান
০৩:৩৩ পিএম | ০৮ সেপ্টেম্বর, ২০২১

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড চতুর্থ টি২০ আজ। সিরিজের প্রথম দুই ম্যাচে টানা জয় নিয়ে ২-১ এ এগিয়ে আছে বাংলাদেশ। বাকি দুই ম্যাচে যেকোনো এক ম্যাচ জিততে পারলে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি২০ সিরিজ জয় করবে।


টসে জিতে আবারও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। বিকাল ৪ টায় বল হাতে মাঠে নামবে টাইগাররা।


বাংলাদেশ দলের একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি। তবে দুটি পরিবর্তন এসেছে সফরকারীদের একাদশে। ফিরেছেন হামিশ বেনেট ও ব্লেয়ার টিকনার, বাদ পড়েছেন জ্যাকব ডাফি ও স্কট কুগেলেইন।


প্রথম ওভারেই নাসুমের বলে সাইফুদ্দিনের অসাধারণ ক্যাচে প্যাভিলিয়নে ফিরলেন রবীন্দ্র। নাসুমের উইকেট মেইডেন ওভার।


তৃতীয় ওভারে অ্যালেনকে ফেরালেন নাসুম। বলা বাহুল্য নয় 'নাসুম ইজ অন ফায়ার'। 


পাওয়ার প্লে শেষে দুই উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ২২ রান।


বল হাতে নাসুমের জাদু, করেছেন চরম কিপ্টেমি। চার ওভারের স্পেলে  দুটি ওভার করেছেন কোনো রান না দিয়ে। মাত্র ১০ রান দিয়ে তুলে নিয়েছেন নিয়েছেন চারটি গুরুত্বপূর্ণ উইকেট।


ধরা কঠিন ছিল, তবে নাইম ক্যাচটা ফেলেননি। মুস্তাফিজের বলে এই ক্যাচে ব্লান্ডেল ফিরে গেলেন। তার একটু পরেই বল করে নিজেই ক্যাচ নিলেন কাটার মাস্টার।তার দ্বিতীয় ওভারে দুজন কিউই পিচছাড়া।


কাটার মাস্টার দেখালেন আরেক জাদু। ৪ ওভার সম্পন্ন করতে না করতে অল আউট করে ছেড়েছেন নিউজিল্যান্ডকে। মাত্র ১২ রান দিয়ে তুলে নিয়েছেন ৪টি উইকেট।


নিউজিল্যান্ড অল আউট। উইল ইয়াংয়ের ৪৮ বলে ৪৬ রানের ইনিংসে নিউজিল্যান্ড থামলো ৯৩ তে গিয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবার টি২০ সিরিজ জয়ের কীর্তি গড়তে টাইগারদের প্রয়োজন ৯৪ রান।


পাওয়ার প্লে শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩২ রান। লিটন, সাকিব, মুশফিকের বিদায়ে এখনো হাল ধরে আছেন নাইম। পাটেল বরাবরের মতো দুশ্চিন্তায় ফেলেছেন বাংলাদেশকে।


দলের স্কোর এগিয়ে নিয়ে গেলেন মাহমুদুল্লাহ, সঙ্গে ছিলেন নাইম। মাহদুলুল্লাহর ৪৮ বলে ৪৩ রানের ইনিংস এবং নাইমের ৩৫ বলে ২৯ রান। হাল ধরে একেবারে ম্যাচ জিতিয়ে পিচ ছেড়েছেন টাইগারদের টি২০ ক্যাপ্টেন।


জিতে গেল বাংলাদেশ! এক ম্যাচ হাতে রেখেই ৩-১ ব্যবধানে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টি২০ সিরিজ জয়।


৪৩ রান করে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মাহমুদুল্লাহ। ৪ ওভারে ২ মেইডেনসহ ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নাসুম আহমেদ।

মন্তব্য করুন