মেসির হ্যাটট্রিক, পেলেকে ছাড়িয়ে রেকর্ড
১১:৩৯ এএম | ১০ সেপ্টেম্বর, ২০২১
৭৭ গোল নিয়ে ফুটবলের সর্বোচ্চ গোলদাতা ছিলেন জীবন্ত কিংবদন্তি পেলে। সে রেকর্ড আজ লিওনেল মেসির হাতে। ৭৬ গোল নিয়ে খেলতে নেমেছিলেন। হ্যাটট্রিক করে ম্যাচ শেষ করেছেন ইতিহাস গড়ে।
বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তারা।
১৫৩ ম্যাচ খেলে আলবিসেলেস্তে জার্সিতে ৭৯ গোল ক্ষুদে জাদুকরের। ১৯৫৭-৭১ সালের ক্যারিয়ারে ৯২ ম্যাচ খেলে দীর্ঘ সময়ে রেকর্ডটি দখলে ছিলো পেলের। এদিন ম্যাচের শুরু থেকেই উড়ন্ত এলএমটেন। রেকর্ড ভাঙতে প্রয়োজন ছিল দুই গোল।