© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দলে চার পরিবর্তন

শেয়ার করুন:
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দলে চার পরিবর্তন
মোজো ডেস্ক
০৩:৩৩ পিএম | ১০ সেপ্টেম্বর, ২০২১
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজের ৫ম ও শেষ টি২০ আজ। ইতোমধ্যে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজ জয়ের কীর্তি গড়েছে টাইগাররা।
টসে হেরে টানা তিন ম্যাচের মতো ফিল্ডিংয়ে বাংলাদেশ। বিকাল ৪ টায় বল হাতে মাঠে নামবে টাইগাররা। 
চার ম্যাচ একই দল নিয়ে খেলার পর বাংলাদেশ দলে এসেছে চারটি পরিবর্তন। সাকিব আল হাসান, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফুদ্দিন খেলছেন না। পরিবর্তে মাঠে নামবেন সৌম্য সরকার, শামীম হোসেন পাটওয়ারী, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

সফরকারীদের একাদশে এসেছে তিনটি পরিবর্তন। একাদশে ফিরেছেন বেন সিয়ার্স, জ্যাকব ডাফি ও স্কট কুগেলেইন। একাদশে নেই হামিশ ব্যানেট, টম ব্লানডেল ও ব্লেয়ার টিকনার।



মন্তব্য করুন