চার পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
০৩:৪৭ পিএম | ১০ সেপ্টেম্বর, ২০২১
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ বাংলাদেশ দলে চার পরিবর্তন।
সাকিব, মোস্তাফিজ, মেহেদি ও সাইফুদ্দীনের পরিবর্তে শেষ ম্যাচে দলে জায়গা করে নিয়েছেন সৌম্য, শরীফুল, শামীম ও তাসকিন।
গত ম্যাচে ব্যাটিংয়ের সময় চোট পাওয়া টম ব্লান্ডেল থাকছেন না শেষ ম্যাচে। ব্ল্যাক ক্যাপ্সদের একাদশে ব্লেয়ার টিকনার ও হামিশ বেনেটের জায়গায় এসেছেন স্কট কুগেলেইন ও বেন সিয়ার্স, এছাড়া জ্যাকব ডাফিও।
শেষ ম্যাচে টসে জিতে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
দুই দলের একাদশ-
বাংলাদেশ: লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারি, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ
নিউজিল্যান্ড : ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, উইল ইয়াং, টম লাথাম, কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, স্কট কুগেলেইন, কোল ম্যাককঞ্চি, জ্যাকব ডাফি, এজাজ পেটেল, বেন সিয়ার্স।শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।