৩-২ এ শেষ হলো বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ
০৭:৪৩ পিএম | ১০ সেপ্টেম্বর, ২০২১
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ৫ ম্যাচের টি২০ সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে সফরকারীরা। ব্যাটিংয়ে নেমেই ঝড় তোলেন ফিন অ্যালেন। চারটি চার ও তিনটি ছয়ে সুসজ্জিত করেন তার ২৪ বলে ৪১ রানের ইনিংস। অপরাজিত টম ল্যাথামের ৩৭ বলে ৫০ রানের আরো একটি ঝড়ো ইনিংসে কিউইরা থামে ১৬১ তে গিয়ে, হারায় মাত্র পাঁচটি উইকেট।
১৬২ রানের বিরাট লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম দিকে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি টাইগাররা। প্রতি ওভারে গড়ে আট রান দরকার যে ইনিংসে, সেখানে পাওয়ার প্লেতে বাংলাদেশের রানের গড় ছিল ছয়েরও নিচে। পরে অবশ্য আফিফ এসেছেন তীব্র রোদের মধ্যে বটবৃক্ষের ছায়া হয়ে। দুইটি চার ও তিনটি ছয়ে সাজিয়েছেন ৩৩ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংস। অর্ধশতক ছুঁতে ছুঁতে ছোঁয়া হলো না তার। ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ থামলো ১৩৪ এ গিয়ে। ২৭ রানে হেরে ৩-২ ব্যবধানে জেতা সিরিজ শেষ করলো টাইগাররা।
তবে আফিফের আফসোসের আগুনে কিছুটা পানির ছিঁটার মতো তিনি নির্বাচিত হলেন ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন টম ল্যাথাম।