© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাকিস্তানে যাবেনা বাংলাদেশের ক্রিকেট দল

শেয়ার করুন:
পাকিস্তানে যাবেনা বাংলাদেশের ক্রিকেট দল
মোজো ডেস্ক
১০:১৬ পিএম | ২১ সেপ্টেম্বর, ২০২১

পাকিস্তান থেকে ক্রিকেট খেলার আমন্ত্রণ এসেছিল। কিন্তু সে আমন্ত্রণে সাড়া দেয়নি বাংলাদেশ। এর আগে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড পাকিস্তানের খেলতে রাজি হয়নি। খেলা বাদ দিয়ে চলে যায় নিউজিল্যান্ড। পাকিস্তানে ইংল্যান্ডের ক্রিকেট টিম যেতে চাচ্ছেনা। 

এমন অবস্থায় বাংলাদেশকে খেলার আমন্ত্রণ জানালেও ক্রিকেট বোর্ড তা নাকচ করে দিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিনিয়র মিডিয়া ম্যানেজার জালাল ইউনুস এ তথ্য নিশ্চিত করেছেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা এক ভিডিও বার্তায় অভিযোগ করেছেন, নিউজিল্যান্ড-ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো পশ্চিমা ক্রিকেট শক্তি জোট বেঁধে পাকিস্তানের ক্রিকেটের বিরুদ্ধে দাঁড়িয়েছে।

এর জবাব পাকিস্তান বিশ্বকাপে দেবে এমনটা হয়েছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড থেকে।

এদিকে নভেম্বরে পাকিস্তান দল বাংলাদেশে খেলতে আসার কথা রয়েছে।

মন্তব্য করুন