সাফ চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশের দল ঘোষণা
০২:২৯ পিএম | ২২ সেপ্টেম্বর, ২০২১
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন নতুন কোচ অস্কার ব্রুজোন। তাঁর দলে সর্বোচ্চ ১০ জন খেলোয়াড় বসুন্ধরা কিংসের। দ্বিতীয় সর্বোচ্চ ৫ আছে আবাহনী লিমিটেডের।
প্রথমবার দলে সুযোগ পেয়েছেন বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া নাইজেরীয় স্ট্রাইকার এলিটা কিংসলি।
২৬ সদস্যের দল -
গোলকিপার: আনিসুর রহমান, আশরাফুল ইসলাম ও শহীদুল আলম।
ডিফেন্ডার: তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, রিয়াদুল হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, মেহেদী হাসান, তারিক রায়হান , রেজাউল করিম , টুটুল হোসেন বাদশা ও মোহাম্মদ আতিকুজ্জামান।
মিডফিল্ডার: বিপলু আহমেদ, সোহেল রানা, জামাল ভূঁইয়া, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন ও আতিকুর রহমান ফাহাদ।
ফরোয়ার্ড: মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদ উদ্দিন, সুমন রেজা, মোহাম্মদ ইব্রাহিম , জুয়েল রানা ও এলিটা কিংসলি।