৭ম বিবাহবার্ষিকীতে স্ত্রীর প্রশংসায় যা লিখলেন মুশফিক
০৪:১০ পিএম | ২৪ সেপ্টেম্বর, ২০২১
সহধর্মিণী জান্নাতুল কিফায়াতের সঙ্গে ৭ম বিবাহবার্ষিকীর বিশেষ দিনটি উপভোগ করলেন মুশফিক।
স্ত্রীর সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে শেয়ার করে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।
পোস্টের ৯ ঘণ্টায় আড়াই লাখের বেশি রিয়েক্ট জমা পড়েছে। বেশিরভাগই লাভ রিয়েক্ট। তাদের শুভেচ্ছা জানিয়ে কমেন্ট জমা পড়েছে ১৭ হাজারের বেশি। শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই।
ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ সুখে সাত বছর পার করলাম। হয়তো আমি নিখুঁত স্বামী নই। কিন্তু তুমি আমার নিখুঁত জীবনসঙ্গী এবং জান্নাত থেকে পাওয়া আত্মার বন্ধু। ইনশাআল্লাহ মানুষ হিসেবে উন্নতি করতে থাকব। আর আমি তোমার কাছ (স্ত্রী জান্নাতুল কিফায়াত) থেকে অনেক কিছুই শিখেছি প্রিয়তমা। দয়া করে শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থেকো। অনেক ভালোবাসি তোমাকে।’