সাকিব শুধু ফেসবুকে, মাঠে নয়!
০৭:৫১ পিএম | ২৮ সেপ্টেম্বর, ২০২১
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এর চতুর্দশ আসরে সময়টা ভালো যাচ্ছেনা সাকিব আল হাসানের।
আরব আমিরাতে এবারের আইপিলের দ্বিতীয় পর্ব শুরু হবার পর কোন ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না সাকিব আল হাসান।
কিন্তু সাকিব আরব আমিরাতে পৌছানোর পর থেকে শুরু করে প্রায়ই অনুশীলনের সময় কলকাতা নাইট রাইডার্সের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার (ফেসবুক, ইন্সটাগ্রাম) পেজে সাকিবকে দেখানো হয়। সে ভিডিওগুলোতে দেখা যায় ব্যাপক দর্শকদের সাকিবকে নিয়ে আগ্রহ।
সাকিব এর জায়গায় খেলছেন ওয়েস্ট ইন্ডিজ স্পিনিং অল-রাউন্ডার সুনিল নারাইন। বল হাতে দুর্দান্ত সাফল্য পেলেও, ব্যাটিংয়ে তেমন সুবিধে করতে পারছেন না নারাইন।
এদিকে চোটের কারণে আন্দ্রে রাসেলও ছিটকে গেছেন, তবুও শারজায় দিল্লীর বিপক্ষে স্পিন বান্ধব পিচেও সাকিব কেন একাদশে নেই?
ধারাভাষ্যকারের প্রশ্নের জবাবে কলকাতার সহকারী কোচ অভিষেক নায়ার বলেন,
“কথা হয়েছে এটা নিয়ে যে, সাকিবকে নেওয়া যেত কিনা, তবে শারজাহর মাঠ ছোট, অধিনায়কের মনে হয়েছে, তিনজন স্পিনার খেলানো আমাদের জন্য কঠিন। আর রাসেল যেহেতু নেই, আমাদের মনে হয়েছে, পেস বোলিংয়ে একজন দরকার। এজন্যই সাউদিকে নিয়েছি আমরা।”
এ আসরে কলকাতার হয়ে প্রথম ৩ ম্যাচে সাকিব রান করেছেন মোট ৩৮ রান এবং বোলিংয়ে ৮১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।