© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেসি ম্যাজিকে সিটিকে হারাল পিএসজি

শেয়ার করুন:
মেসি ম্যাজিকে সিটিকে হারাল পিএসজি
মোজো ডেস্ক
১০:৩৩ এএম | ২৯ সেপ্টেম্বর, ২০২১
ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের এই মেগা ম্যাচে বরাবরের মতোই আগ্রহের কেন্দ্রে ছিলেন লিওনেল মেসি। গ্রীষ্মে ব্লকবাস্টার দলবদলের পর প্যারিসে এসে কখনও চোট, কখনও ছন্দহীনতায় ভুগছিলেন ছয়বারের ব্যলন ডর জয়ী। অবশেষে নিজের সেরা ফর্মে ফিরলেন আর্জেন্টাইন মহাতারকা। পিএসজির জার্সিতে করলেন প্রথম গোল। এর সঙ্গে ইদ্রিসা গেয়ের গোলে ম্যানচেস্টার সিটিকে ২-০ ব্যবধানে হারায় প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।

ম্যাচের আগের দিন পিএসজি ম্যানেজার মরিসিও পচেত্তিনো বলেছিলেন, তিনি দেখতে চান মাঠে তার দল পজেশন বেশি ধরে রেখেছে। পার্ক দ্য প্রিন্সেসে শুরু থেকে তেমনটা দেখা গেল না। ম্যানচেস্টার সিটি চাপিয়ে খেলল পিএসজির বক্সে। হাই-প্রেসিং খেলে পিএসজির ডান প্রান্তের দুই ডিফেন্ডার নুনো মেন্দেস ও প্রেসনেল কিম্পেম্বেকে রীতিমতো গলদঘর্ম করে রাখেন রিয়াদ মাহরেজ ও কেভিন ডি ব্রুইনা। তবে দৃশ্য পাল্টাল আট মিনিটে। ইদ্রিসা গেয়ের গোলে হুট করেই লিড নিয়ে নেয় পিএসজি।

আক্রমণের শুরুটা ডান প্রান্তে করেন আশরাফ হাকিমি। তার বাড়ানো বল নিয়ে ঝড়ের বেগে বক্সে ঢুকে পড়েন কিলিয়ান এমবাপে। তার কাট ব্যাক নেইমার ধরতে না পারলেও ওত পেতে থাকা গেয় ভুল করেননি। কাছ থেকে লক্ষ্যভেদ করে লিড এনে দেন স্বাগতিকদের।

মন্তব্য করুন