© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পিএসজি জার্সিতে মেসির প্রথম গোল

শেয়ার করুন:
মোজো ডেস্ক
১২:১৩ পিএম | ২৯ সেপ্টেম্বর, ২০২১
অবশেষে পিএসজির জার্সিতে গোলের দেখা পেলেন লিওনেল মেসি। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে ফরাসি জায়ান্টদের দ্বিতীয় ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোল করে সমর্থকদের অপেক্ষার অবসান ঘটান এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

পিএসজির হয়ে মেসির প্রথম গোলটি দারুণ দর্শনীয়। ইতালিয়ান মিডফিল্ডার মার্কো ভেরাত্তির কাছ থেকে বল পেয়ে দৌড়ে ডান প্রান্ত থেকে মাঝখানে চলে এলেন মেসি।

তাকে আসতে দেখে ডি-বক্সে দৌড়ে স্ট্রাইকারের জায়গায় চলে গেলেন এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ডকে দেখে পাস দিলেন মেসি।
তবে নিজে গোল না করে দুর্দান্ত এক ব্যাকহিলে মেসিকে আবার সেই পাস ফেরত পাঠালেন এমবাপ্পে। বল পেয়েই বক্সের একটু বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত প্লেসিংয়ে মেসি পরাস্ত করলেন ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান গোলকিপার এদেরসনকে।

মন্তব্য করুন