বাংলাদেশের সাফ মিশন শুরু হবে আজ
১২:৪১ পিএম | ০১ অক্টোবর, ২০২১
দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসর সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে আজ।
উদ্বোধনী দিনে বাংলাদেশ সময় বিকাল ৫টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে ব্রুসনের দল।
মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে শুরু হবে এই টুর্নামেন্টের ত্রয়োদশ আসর।
গত চার আসরে ১২ ম্যাচে ৭ হার, দুই ড্র ও তিন জয় বাংলাদেশের। কখনই পার হওয়া হয়নি গ্রুপ পর্বের বাধা। এবারের আসরে অংশ নেয়া পাঁচ দলের মধ্যে সবার চেয়ে এগিয়ে ভারত (১০৭), এরপর মালদ্বীপ (১৬০) ও নেপাল (১৬৮)। বাংলাদেশের (১৮৯) চেয়ে পিছিয়ে কেবল শ্রীলঙ্কা (২০৫)।