© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টাইগারদের বিশ্বকাপ যাত্রাসূচি পরিবর্তনের আশঙ্কা

শেয়ার করুন:
টাইগারদের বিশ্বকাপ যাত্রাসূচি পরিবর্তনের আশঙ্কা
মোজো ডেস্ক
০৩:৪৯ পিএম | ০৩ অক্টোবর, ২০২১
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্দেশ্যে বাংলাদেশ সময় আজ রাত ১০.৪৫ মিনিটে বাংলাদেশ দলের ওমানের উদ্দেশ্যে যাত্রার সময়সূচি। 

কিন্তু হুট করে ঘূর্ণিঝড় শাহীনে তান্ডবে লন্ডভন্ড ওমান। ওমান তাদের সকল ধরনের ফ্লাইট বাতিল করার ঘোষণা দিয়েছে। সেক্ষেত্রে বাতিল হয়ে যেতে পারে ওমানগামী বাংলাদেশ দলের ফ্লাইট।

ওমান বিমান কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ওমান বিমানবন্দর থেকে যাওয়া এবং ওমানে আসা সব ফ্লাইট আপাতত বাতিল করা হয়েছে। রবিবার সন্ধ্যায় অথবা পরবর্তী ঘোষনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে সব ফ্লাইট।

শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বাংলাদেশের বিশ্বকাপ দলের ১৭ ক্রিকেটারের করোনা পরীক্ষা হয়। আজ পাওয়া ফলে দেখা গেছে, সবাই করোনা নেগেটিভ। ফলে নির্ধারিত সময়ে ওমান যাত্রায় মুশফিক-মাহমুদউল্লাহদের আর বাধা নেই।

মন্তব্য করুন