© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঝড়ের মধ্যেই ওমান গেল বাংলাদেশ ক্রিকেট দল

শেয়ার করুন:
ঝড়ের মধ্যেই ওমান গেল বাংলাদেশ ক্রিকেট দল
মোজো ডেস্ক
০৯:২৭ এএম | ০৪ অক্টোবর, ২০২১
বিশ্বকাপের প্রথম রাউন্ডে অংশ নিতে ওমান পৌঁছেছে বাংলাদেশ দল। টাইগার বাহিনী সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ ওমানের রাজধানী মাসকাটে পৌঁছায়। তার আগে বিমানবন্দরে যাওয়ার মাঝপথে খবর পান, ওমানে ঘূর্ণিঝড়ের কারণে ফ্লাইট পিছিয়ে গেছে। এমন খবরে ফিরে যাচ্ছিলেন তারা। কিন্তু কয়েক মিনিট পরই খবর আসে, নির্ধারিত সময়েই ছাড়বে তাদের বিমান। যদিও শেষ পর্যন্ত সেটা হয়নি।  

রোববার  রাত পৌনে ১২টায় ওমানের উদ্দেশে বিমানে উঠে মাহমুদউল্লাহ বাহিনী। ওমানে একদিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে লাল-সবুজের জার্সিধারীদের। দেশ ছাড়ার আগে বাংলাদেশ দলের বিশ্বকাপ যাত্রা নিয়ে নাটক কম হয়নি। ঘূর্ণিঝড় 'শাহিন'- এর কারণে ওমানের মাসকাট বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল হওয়ায় টিম টাইগার্সের বিশ্বকাপ যাত্রা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়।

সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুরের ক্রিকেট একাডেমি থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হয় মাহমুদউল্লাহ বাহিনী। সেখানে গিয়ে তারা জানতে পারেন, ফ্লাইট একদিন পিছিয়ে গেছে। এরপর ক্রিকেটাররা বিমানবন্দর ছাড়তেই নতুন করে জানানো হয়, নির্ধারিত সময়েই ছাড়বে বিমান। অনন্যোপায় হয়ে সবাই আবারও বিমানবন্দরের উদ্দেশে ফিরে আসেন। এত নাটকের পর শেষ পর্যন্ত বিমানে উঠেছেন টাইগাররা।

মন্তব্য করুন