নিরাপদ ডটকমের পরিচালক অ্যানি গ্রেফতার
০৯:০৫ পিএম | ০৫ অক্টোবর, ২০২১
প্রতারণার মামলায় ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান ‘নিরাপদ ডটকমে’র পরিচালক ফারহানা আফরোজ অ্যানিকে (২৯) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রাজধানীর দক্ষিণ খান থানার কাওলা এলাকা থেকে সোমবার (৪ অক্টোবর) নিরাপদ ডটকমের পরিচালক ফারহানা আফরোজ অ্যানিকে গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ ও ডিজিটাল নিরাপত্তা আইনে একজন ভুক্তভোগী মামলা করেছেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।’