© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

'ডু অর ডাই' ম্যাচে ব্যাটিং অর্ডারে বদলের আভাস দিলেন কোচ

শেয়ার করুন:
'ডু অর ডাই' ম্যাচে ব্যাটিং অর্ডারে বদলের আভাস দিলেন কোচ
মোজো ডেস্ক
০৫:৫১ পিএম | ১৯ অক্টোবর, ২০২১
সহজ লক্ষ্যকে কঠিন করে বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে যায় বাংলাদেশ। এই হারের পেছনে ব্যাটিং বিপর্যয়কেই দায়ী করছেন সকলে।

তাই আজ ওমানের বিপক্ষে ম্যাচে কিছুটা বদল আনা হবে ব্যাটিং অর্ডারে। মোহাম্মদ নাঈম শেখ একাদশে ফিরছেন এমনটাই বলেছেন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো। 

ডমিঙ্গো বলেন,
“আমি সবসময় পছন্দ করি উইকেটে একজন ডানহাতি ও একজন বাঁহাতি রাখতে। আমরা তাই পরের ম্যাচে আমাদের বাটিং লাইনআপ নিয়ে ভাবব এবং চেষ্টা করব যেন ভিন্ন ধরনের ব্যাটসম্যান একসঙ্গে উইকেটে থাকে। একই ধরনের যেন না থাকে। এটা নিয়ে আমাদের গভীর আলোচনা হয়েছে এবং সম্ভবত আমরা এটা করব।”

একাদশে আর কোনো পরিবর্তন হবে কিনা সেটা পুরোপুরি বলেননি কোচ। ডমিঙ্গো আরো বলেন,

“বড় কোনো পরিবর্তন হবে না। তবে ব্যাটিং লাইন আপে একটি-দুটি এদিক-সেদিক হতে পারে। অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড সিরিজে যেমন দেখেছেন, ব্যাটিং অর্ডারে আমরা অটল থাকিনি। আফিফকে কখনও পাঁচে, কখনও সাতে খেলিয়েছি, সোহানকে সাতে। তো এটা নির্ভর করবে পরিস্থিতির ওপর।”


মন্তব্য করুন