© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ওমানের বিপক্ষে টস জিতে ব্যাটিং করবে বাংলাদেশ

শেয়ার করুন:
ওমানের বিপক্ষে টস জিতে ব্যাটিং করবে বাংলাদেশ
মোজো ডেস্ক
০৭:৩৯ পিএম | ১৯ অক্টোবর, ২০২১
টি-টোয়েন্টি বিশ্বকাপে (বাছাইপর্বে) নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

বাঁচা মরার এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। ওপেনিংয়ে সৌম্য সরকারের জায়গায় খেলবেন মোহাম্মদ নাঈম। অপরদিকে অপরিবর্তিত স্কোয়াড নিয়ে নামছে ওমান।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নুরুল হাসান,আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, তাসকিন আহমেদ।

মন্তব্য করুন