© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ওমানকে ২৬ রানে হারিয়ে টাইগারদের স্বস্তি

শেয়ার করুন:
ওমানকে ২৬ রানে হারিয়ে টাইগারদের স্বস্তি
মোজো ডেস্ক
১২:০৬ এএম | ২০ অক্টোবর, ২০২১
ওমানকে ২৬ রানে হারিয়ে স্বস্তির জয়ে সুপার টুয়েলভের আশা টিকে রইলো বাংলাদেশের।

মঙ্গলবার (১৯ অক্টোবর) ওমানের আল-আমিরাত স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

'ডু অর ডাই' ম্যাচে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেটের বিনিময়ে ১৫৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে রিয়াদ বাহিনী।

জবাবে ১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন ওমানের দুই ওপেনিং ব্যাটার আকিব ইলিয়াস ও জাতিন্দর সিং। শেষে মেহেদী-সাকিবদের দুর্দান্ত বোলিংয়ে ১২৭ রানে থামে ওমানের ইনিংস।

মন্তব্য করুন