আজও মরণপণ যুদ্ধে টাইগারদের বিপক্ষে পাপুয়া নিউগিনি
০৮:০৮ এএম | ২১ অক্টোবর, ২০২১
বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে আজও মরণপণ যুদ্ধ নামবে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরের রাউন্ড অর্থাৎ, সুপার টুয়েলভসে খেলতে হলেও আরও একটি জয় দরকার মাহমুদউল্লাহর দলের।
তবে পাপুয়া নিউগিনির বিপক্ষে আজকের ম্যাচে কেবল জয় পেলেই হবে না, জয় হতে হবে একটু বড় আকারের।
‘বি’ গ্রুপের প্রতিটি দলই এখন পর্যন্ত ২টি করে ম্যাচ খেলেছে। নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে কেবল স্কটল্যান্ড। দুই জয়ে ৪ পয়েন্টের সঙ্গে +.৫৭ রানরেট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে কাইল কোয়েৎজারের দল। এক ম্যাচ জিতে ওমান আছে পয়েন্ট টেবিলের দুইয়ে। এক ম্যাচ জিতেও রানরেটের কারণে বাংলাদেশের অবস্থান তিনে। চার নম্বরে থাকা পাপুয়া নিউগিনি হেরেছে দুটি ম্যাচেই। আগামীকাল প্রথম রাউন্ডের শেষ ম্যাচ খেলবে ‘বি’ গ্রুপের দলগুলো।
দিনের প্রথম ম্যাচে খেলবে বাংলাদেশ এবং পাপুয়া নিউগিনি । বাংলাদেশ যদি পাপুয়া নিউগিনিকে হারাতে পারে আর রাতের ম্যাচে স্কটল্যান্ড জয় পায় ওমানের বিপক্ষে তবে কোন জটিল সমীকরণ ছাড়াই সুপার টুয়েলভসের রাস্তা পরিষ্কার হবে বাংলাদেশের। সে ক্ষেত্রে গ্রুপ রানার্সআপ আপ হয়ে বাংলাদেশ যাবে সুপার টুয়েলভসে। আর তিন ম্যাচের তিনটিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে স্কটল্যান্ড যাবে পরের রাউন্ডে।
এখন বিকেলের অপেক্ষা। যেখানে বাংলাদেশের জয় এবং এগিয়ে যাওয়ার সমীকরণ মিলিয়ে নিশ্চিত হবে বিশ্বকাপের সুপার টুয়েলভ।