বিশ্বকাপের মূলপর্ব শুরু আজ
১২:৩৩ পিএম | ২৩ অক্টোবর, ২০২১
গত রবিবার (১৭ অক্টোবর) পর্দা ওঠেছে সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপের। বাছাইপর্ব শেষে টুর্নামেন্টের মূল লড়াইটা সুপার টুয়েলভ পর্ব দিয়ে শুরু হবে আজ।
বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের প্রথম ম্যাচে আজ বিকাল ৪ টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মাঠে নামছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা।
পরের ম্যাচে রাত আটটায় দুবাইয়ে মুখোমুখি হবে গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।
গ্রুপ- '১' : ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা।
গ্রুপ-‘২’ : ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ড, নামিবিয়া এবং স্কটল্যান্ড।