একনজরে সুপার টুয়েলভের দলগুলোর বিপক্ষে বাংলাদেশের রেকর্ড
০৭:১২ পিএম | ২৩ অক্টোবর, ২০২১
আইসিসির হঠাৎ নিয়ম বদলে সুপার টুয়েলভে বাংলাদেশের প্রতিপক্ষ এখন শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।
সুপার টুয়েলভে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আগামীকাল (২৪ অক্টোবর) শারজা স্টেডিয়ামে মুখোমুখি হবে। এর আগে ১১ ম্যাচ খেলে জয় আছে ৪ টি ও হার রয়েছে ৭ টিতে। সর্বশেষ ম্যাচ হয়েছিল শ্রীলঙ্কার মাটিতে ১৬ মার্চ, ২০১৮ তে। সেটিতে জয় পায় বাংলাদেশ তবে বিশ্বকাপে লংকানদের বিপক্ষে জয় নেই টাইগারদের।
পরের প্রতিপক্ষ ইংল্যান্ড, ২৭ অক্টোবর আবুধাবিতে ইংলিশদের মুখোমুখি হবে টাইগাররা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এবারই প্রথম দেখা হবে দুই দলের। তাই রোমাঞ্চকর এক ম্যাচ অপেক্ষা করছে দুদলের জন্যেই।
২৯ অক্টোবর, শারজা স্টেডিয়ামে বাংলাদেশ মুখোমুখি হবে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ১২ ম্যাচ খেলে জয় আছে ৫ টিতে আর হার ৬টি, কোন ফল হয়নি ১ ম্যাচের। এর মধ্যে বিশ্বকাপে জয় আছে ক্যারাবিয়ানদের বিপক্ষে ১টিতে। বাংলাদেশের সর্বশেষ জয় ২০ ডিসেম্বর, ২০১৮ তে।
২ নভেম্বর, আবুধাবি স্টেডিয়ামে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ৬ ম্যাচের সবকটিতেই হেরেছে বাংলাদেশ।
সুপার টুয়েলভ এর শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে ৪ নভেম্বর দুবাই স্টেডিয়ামে মুখোমুখি হবে টাইগাররা। ৯ ম্যাচ খেলে জয় আছে ৪ টিতে, যা দেশের মাটিতে শেষ সিরিজেই সবগুলো, হার আছে ৫টি। তবে বিশ্বকাপে জয় নেই একটিতেও।