সুপার টুয়েলভের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার ঘাম ঝরানো জয়
০৮:৩৮ পিএম | ২৩ অক্টোবর, ২০২১
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারালো অস্ট্রেলিয়া।
শনিবার (২৩ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। অজিদের দুর্দান্ত বোলিংয়ে ২০ ওভারে ৯ উইকেটে ১১৮ রানে আটকে দেয় দক্ষিণ আফ্রিকাকে।
১১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ৫ উইকেটে জয় পায় অজিরা। স্বল্প রানের এ টার্গেটে অজি ব্যাটসম্যানদের ঘাম ঝরাতে হয়েছে।