© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লঙ্কানদের সামনে গর্জে উঠতে চায় টাইগাররা

শেয়ার করুন:
লঙ্কানদের সামনে গর্জে উঠতে চায় টাইগাররা
মোজো ডেস্ক
১০:৫০ এএম | ২৪ অক্টোবর, ২০২১
মরুর দেশ আরব আমিরাতে গতকাল শনিবার শুরু হয়েছে টি২০ বিশ্বকাপের মূলপর্ব। দেশটির দুই প্রান্ত আবুধাবি ও শারজায় অল্পস্বল্প লক্ষ্য তাড়া করেও ঘাম ঝরিয়ে জয় পেয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

আবুধাবিতে কিছুটা রানের দেখা মিললেও শারজায় মোটেও তা হয়নি। মন্থর উইকেটের এই শারজায় আজ রোববার ব্যাট বলের লড়াইয়ে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা, কিন্তু জিতবে কে?

দুই দলের শক্তিতে যারা এগিয়ে থাকবে তারাই জিতবে। উত্তরটা এত সহজ হলেও মাঠের লড়াইয়ে ততটা সহজ হবে না। কারণ এরই মধ্যে আলোচনায় এসে গেছে শারজার উইকেট। গতিময় নয় মন্থর গতির উইকেট। আর এই উইকেটে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ছোঁয়া পাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো।

তেমনটি হলে তো পোয়াবারো টাইগারদের জন্য। টপাটপ একের পর এক লঙ্কান ব্যাটারদের ঘায়েল করবেন সাকিব, মুস্তাফিজুররা। 

কিন্তু হাত পা গুটিয়ে কি বসে থাকবে লঙ্কানরা। তাদেরও তো আছেন লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। আর লেগস্পিনে বাংলাদেশের দুর্বলতার কথা নিশ্চয়ই মনে আছে শ্রীলঙ্কান দলপতি দাসুন শানাকার। সেজন্যই গতকাল সাংবাদিকদের সামনে কথার লড়াইয়ে নিজেদের সেরা বলে দাবি করলের তিনি।

অবশ্য টি২০ র পরিসংখ্যানে এগিয়ে আছে লঙ্কনরা। ১১ বারের দেখায় শ্রীলঙ্কা জিতেছে ৭ বার, আর বাংলাদেশের ৪। বিশ্বকাপে মাত্র দেখা হইছে বাংলাদেশ শ্রীলঙ্কা,২০০৭। সে ম্যাচে ৬৪ রানে হারছে বাংলাদেশ।

তবে নিজেদের দিনে জ্বলে উঠলে যে কোনো দলকেই কূপকাত করতে পারে টাইগাররা। অধিনায়ক মাহমুদউল্লাহ অবশ্য আগবাড়িয়ে কিছু বলছেন না। লঙ্কানবধে নিজেদের অস্ত্র সাকিব, মুস্তাফিজ, মাহেদী হাসানরা নড়েচড়ে বসলে তাঁকে আর পায় কে? কয়েক বছর আগে লঙ্কার মাটিতে নিদাহাস ট্রফিতে ব্যাট হাতে নেমে মাহমুদউল্লাহ কাঁদিয়ে ছিলেন। সেই স্মৃতি আজ হয়ত যোগাবে বাড়তি প্রেরণা।

মন্তব্য করুন