© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টাইগারদের মূলপর্বের বিশ্বকাপ মিশন শুরু আজ

শেয়ার করুন:
টাইগারদের মূলপর্বের বিশ্বকাপ মিশন শুরু আজ
মোজো ডেস্ক
১১:৫৯ এএম | ২৪ অক্টোবর, ২০২১
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

রবিবার (২৪ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে ম্যাচটি।

এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ৭টিতে জয় পেয়েছে শ্রীলঙ্কা আর ৪টিতে বাংলাদেশ।

সবশেষ দুটি ম্যাচেই জয়ী বাংলাদেশ । এই দুটি ম্যাচই ছিল শ্রীলঙ্কার মাটিতে নিদাহাস ট্রফির।  

বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ের আগের দিন শনিবার (২৩ অক্টোবর) সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা এগিয়ে রাখেন নিজেদের। তিনি বলেন, 'কোয়ালিফায়ারে ওই ম্যাচগুলো (ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে) জিতে তারা ছন্দ খুঁজে পেয়েছেন। এটা তাদের জন্য ভালো ব্যাপার। কিন্তু আমি মনে করি, আমাদের দলটা তাদের (বাংলাদেশ) তুলনায় ভালো। আমাদের জয়ের সম্ভাবনা কিছুটা বেশি।'

বাংলাদেশের প্রধান কোচ আশাবাদী এই পিচ নিয়ে,শারজাহ'র পিচে মিরপুরের ছায়া দেখছেন ডমিঙ্গো। ডমিঙ্গো বলেন, ‘এই ধরনের কন্ডিশন আমাদের সঙ্গে যায়। শারজাহ ঢাকার উইকেটের মতো। আশা করি আগামীকালের ম্যাচে এটি আমাদের সহায়তা করবে।’ 


মন্তব্য করুন