© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি আজ

শেয়ার করুন:
চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি আজ
মোজো ডেস্ক
০১:০২ পিএম | ২৪ অক্টোবর, ২০২১
ভারত পাকিস্তান ম্যাচ মানেই যেন অন্যরকম মূহুর্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপের লড়াইয়ে যেন আজ অলিখিত ফাইনালে মুখোমুখি হবে উপমহাদেশের শক্তিধর ক্রিকেট দেশ ভারত-পাকিস্তান।

বাংলাদেশ সময় রাত ৮ টায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

অবশ্য বিশ্বকাপের মঞ্চে পরিসংখ্যান পুরোটাই ভারতের অনুকূলে। ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি বিশ্বকাপে একপেশেভাবে জয় ভারতের। বিশ্বকাপে ভারতের বিপক্ষে কোন কোন জয় নেই পাকিস্তানের। ভারত ওয়ানডে বিশ্বকাপে এগিয়ে ৭-০ তে। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত এগিয়ে ৫-০ ব্যবধানে।

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম হুঙ্কার দিয়ে বলেছেন, ‘সেই দিন ভুলে যান। এবার আমরা জিতব।’ আর ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, ‘অতীতে কি হয়েছে সেখানে নজর নেই। আমার কাছে এই ম্যাচ অন্যান্য ম্যাচের মতই। এখানে কোনো ভিন্নতা দেখছি না। স্টেডিয়ামের পরিবেশ কিছুটা ভিন্ন। কিন্তু আমাদের মানসিকতা, প্রস্তুতি, খেলার ধরনে কোনো ভিন্নতা নেই।’ 

মন্তব্য করুন