ভারতকে ১০ উইকেটে পাকিস্তানের লজ্জা
১১:৩৮ পিএম | ২৪ অক্টোবর, ২০২১
ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী দল ভারতকে ১০ উইকেটের ব্যবধানে হারালো পাকিস্তান।
বিশ্বকাপে ভারতকে কখনোই হারাতে পারেনি পাকিস্তান। তাই প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারানোর স্বাদ পেল পাকিস্তান। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলে সর্বশেষ ১২ বারের মুখোমুখিতে প্রতিবারই জয় পেয়েছে ভারত।
ভারতের দেয়া ১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোন উইকেট না হারিয়ে ১৩ বল হাতে রেখেই সহজ জয় পায় পাকিস্তান। দুই ওপেনারের মধ্যে বাবর আজম ৫২ বলে ৬৮ ও মোহম্মদ রিজওয়ান ৫৫ বলে ৭৯ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন।