© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বের অন্যতম সুন্দর স্টেডিয়াম আবুধাবির শেখ জায়েদ থেকে সরাসরি যেখানে কাল বাংলাদেশ

শেয়ার করুন:
সাব্বির আহমেদ, লিড মোবাইল জার্নালিস্ট
০৬:২৬ পিএম | ২৬ অক্টোবর, ২০২১
 বিশ্বের অন্যতম সুন্দর স্টেডিয়াম আবুধাবির শেখ জায়েদ থেকে সরাসরি যেখানে কাল বাংলাদেশ


বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের রেকর্ড শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামেরই। এই ফরম্যাটের ৪৮টি ম্যাচ এখন পর্যন্ত আবুধাবির এই স্টেডিয়ামে হয়েছে। প্রায় ২ কোটি ৩০ লাখ ডলার খরচে এই স্টেডিয়াম নির্মাণ করা হয়। পরে ২০০৪ সালে স্কটল্যান্ড এবং কেনিয়ার মধ্যকার প্রথম-শ্রেণির ক্রিকেট ম্যাচ আয়োজনের মধ্যে দিয়ে পথচলা শুরু হয় আবু জায়েদ স্টেডিয়ামের। ভেন্যুটিতে প্রথম কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজিত হয় আরো বছর দুয়েক পর। দুই চিরশত্রু ভারত-পাকিস্তানের মধ্যকার ওয়ানডে দিয়ে।

আইসিস একাডেমী এবং দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের সঙ্গে ২০১৯ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হয়েছিল আবুধাবির এই স্টেডিয়ামে। ২০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন শেখ আবু জায়েদ স্টেডিয়ামে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের দুটি ম্যাচ ছাড়াও সুপার টুয়েলভের ১০টি এবং টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন