© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

শেয়ার করুন:
ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ
মিনহাজ চৌধুরী, ঢাকা
১২:০৪ পিএম | ২৭ অক্টোবর, ২০২১
টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫ বছর পরেও ইংল্যান্ডের মুখোমুখি হয়নি বাংলাদেশ। অবশেষে বিশ্বকাপে আজ এই সংস্করণে প্রথমবার মুখোমুখি হবে টাইগাররা। 

বুধবার (২৭ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বিকেল ৪টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

আসরের প্রথম ম্যাচে রাজার মতোই জিতলেন ইংল্যান্ড। বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৫৫ রানে গুঁড়িয়ে ৬ উইকেটের দাপুটে জয়ে ফুরফুরে মেজাজে এখন ইংলিশরা। 

অন্যদিকে গ্রুপপর্বের বাধা চড়াই-উতরাই করে মূলপর্বে সুযোগ পেয়ে প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ১৭১ রান করেও বাজে ফিল্ডিংয়ের কারণে হেরে পেছনে এখন বাংলাদেশ। তবে বাংলাদেশও ছেড়ে দেবার পাত্র নয়। সুযোগের অপেক্ষায় থাকবে টাইগাররা।
 
তবে আজকের ম্যাচের আগে বাংলাদেশের জন্য রয়েছে দুঃসংবাদ। দলের পেস অলরাউন্ডার সাইফউদ্দিনের পিঠের পুরনো ব্যাথা শ্রীলঙ্কার ম্যাচেই আবার পেয়েছেন। এবং ব্যথা এতোটাই বেশি যে, পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন তিনি।

করোনা টেস্ট শেষে দেশে ফিরবেন তাই তাকে আর পাওয়া যাবে না বাকি ম্যাচগুলোতে। আরো জানা গেছে চোট পেয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস/সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকু রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, রুবেল হোসেন/শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান। 

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ:

জেসন রয়, জস বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মরগান, লিয়াম লিভিং, মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ ও টাইমাল মিলস। 

মন্তব্য করুন