বাংলাদেশের টানা দ্বিতীয় হার
০৭:১০ পিএম | ২৭ অক্টোবর, ২০২১
বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশের টানা দ্বিতীয় হার। বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে শেষ পর্যন্ত ইংলিশদের কাছে ৮ উইকেটে পরাজিত হলো বাংলাদেশ।
ইংল্যান্ডের জয়ের নায়ক জেসন রয়। ৩৮ বলে অপরাজিত ৬১ রানের ইনিংস খেলেছেন তিনি। ১৪.১ ওভারে সহজ জয় পায় ইংলিশরা।
এর আগে টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৪ রান সংগ্রহ করে টাইগাররা।