© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

র‍্যাংকিংয়ে আফগানিস্তানের পেছনে বাংলাদেশ

শেয়ার করুন:
র‍্যাংকিংয়ে আফগানিস্তানের পেছনে বাংলাদেশ
মোজো ডেস্ক
১২:৫৮ পিএম | ২৮ অক্টোবর, ২০২১
সর্বশেষ প্রকাশিত আইসিসির টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশ দুই ধাপ পিছিয়ে চলে গেছে ৮ নম্বরে। আফগানিস্তান উঠে এসেছে ৭ নম্বরে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই সিরিজ জিতে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ৬ নম্বরে উঠে এসেছিল বাংলাদেশ। 

কিন্তু আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে স্কটল্যান্ড ও সুপার টুয়েলভ ম্যাচে টানা দুই ম্যাচ শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের বিপক্ষে হারে ফের পিছিয়ে গেল বাংলাদেশ।

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে এখন শীর্ষে ইংল্যান্ড। দুই নম্বরে আছে ভারত, তিনে পাকিস্তান, চারে নিউজিল্যান্ড, পাঁচে দক্ষিণ আফ্রিকা, ছয় নম্বরে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা আছে নয় নম্বরে এবং ওয়েস্ট ইন্ডিজ আছে তালিকার দশে।

মন্তব্য করুন