আবারো যমজ সন্তানের বাবা হচ্ছেন রোনালদো
০২:১১ পিএম | ২৯ অক্টোবর, ২০২১
দ্বিতীয়বারের মতো যমজ সন্তানের বাবা হতে চলেছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।
পর্তুগীজ সুপারস্টার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের সেই সুখবর নিজেই দিলেন রোনালদো।
প্রেমিকা জর্জিনা রুদ্রিগেজের সঙ্গে একটি ছবি আপলোড করে সিআর সেভেন লিখেছেন, ‘এটা জানিয়ে খুবই আনন্দ পাচ্ছি যে, আমরা যমজ সন্তানের অপেক্ষা করছি। আমাদের হৃদয় ভালোবাসায় ভরে গেছে।তোমাদের জন্য অপেক্ষার তর সইছে না।’
২০১৭ সালে দুই যমজ সন্তান আসে রোনালদোর পরিবারে। একই বছর জর্জিনার কোলজুড়ে আসে রোনাল্ডোর চতুর্থ সন্তান অ্যালানা মার্টিন।
এর আগে এ পর্তুগিজ সুপারস্টারের প্রথম সন্তান ক্রিশ্চিয়ানো জুনিয়রের জন্ম হয় ২০১০ সালে। এখন যমজ সন্তানেরা জন্ম নিলেই ছয় সন্তানের বাবা হয়ে যাবেন ক্রিশ্চিয়ানো রোনালদো