সবার আগে সুপার টুয়েলভ থেকে বাংলাদেশের বিদায়
০৮:২৭ পিএম | ২৯ অক্টোবর, ২০২১
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে সবার আগে বিদায় নিলো বাংলাদেশ। বাঁচা-মরার ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ রানে হারলো বাংলাদেশ।
শুক্রবার (২৯ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বিকেল চারটায় নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৪২ রান সংগ্রহ করে।
১৪৩ রান তাড়া করতে যেয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রানেই থেমে যায় টাইগারদের ইনিংস। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেছেন লিটন কুমার দাস।