© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাফুফের এজিএম আজ নেয়া হতে পারে যেসব সিদ্ধান্ত

শেয়ার করুন:
বাফুফের এজিএম আজ নেয়া হতে পারে যেসব সিদ্ধান্ত
মেজো রিপোর্ট
০৯:১৪ এএম | ৩০ অক্টোবর, ২০২১
 নির্বাচনের প্রায় ১৩ মাস পর আজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। 

এই সভায় বাফুফের ১৩৯ জন কাউন্সিলর যোগ দিতে পারেন। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সকাল ১১টা ৎেকে কাউন্সিল অধিবেশন শুরু হবে।  
এবারের কাউন্সলে সবচেয়ে বড় এজেন্ডা বাফুফের গঠনতন্ত্র সংশোধন। বিশ্ব ফুটবল সংস্থার (ফিফা) নির্দেশ- নির্বাহী কমিটি ছোট করতে হবে, কমাতে হবে কাউন্সিলর। সেই নির্দেশনায় বাফুফে করেছে। তাই এই অধিবেশনে বাফুফের গঠনতন্ত্র সংশোধন করা হতে পারে। 

এরই অংশ হিসেবে কাউন্সিলের সংখ্যা কমানো হতে পারে। নির্বাহী কমিটির আকার কমার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাফুফের স্ট্যাডিং কমিটি সংখ্যা ২২ থেকে কমে অর্ধেকে নেমে আসার সিদ্ধান্ত নেয়া হতে পারে। 

মন্তব্য করুন