© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব

শেয়ার করুন:
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব
মোজো ডেস্ক
০৮:৪৬ পিএম | ৩১ অক্টোবর, ২০২১
চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে আর খেলতে পারবেন না সাকিব আল হাসান।

বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। এরপর তাকে তিন দিনের বিশ্রামে রেখে পর্যবেক্ষণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

রোববার বিসিবি সূত্রে জানা যায়, বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশ দলের বাকি দুই ম্যাচে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের।

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের বাছাইপর্ব এবং মূলপর্বের মোট ৬ ম্যাচে ব্যাট হাতে সাকিব সংগ্রহ করেন ১৩১ রান। আর বল হাতে শিকার করেন ১১ উইকেট।

মন্তব্য করুন