© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপ দল নিয়েই বাংলাদেশে আসবে পাকিস্তান

শেয়ার করুন:
বিশ্বকাপ দল নিয়েই বাংলাদেশে আসবে পাকিস্তান
মোজো ডেস্ক
০১:২৫ পিএম | ০২ নভেম্বর, ২০২১
টি-টোয়েন্টি বিশ্বকাপের হট ফেবারিট এখন পাকিস্তান। ভারত, নিউজিল্যান্ড ও আফগানিস্তানকে হারিয়ে হ্যাট্রিক জয়ে গ্রুপ-২ এর শীর্ষে অবস্থান করছে পাকিস্তান।

মঙ্গলবার আবুধাবিতে নিজেদের চতুর্থ ম্যাচে নামিবিয়াকে হারাতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত। 

১৪ নভেম্বর বিশ্বকাপের ফাইনালের মাত্র চারদিন পরই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। অবশ্য বিশ্বকাপ শুরুর আগেই এ সূচি ঠিক ছিল, আগামী ১৯ নভেম্বর থেকে তিন টি-টোয়েন্টি ও দুই টেস্ট খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান।

টি-টোয়েন্টি সিরিজের পর টেস্ট সিরিজের জন্য ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, আব্দুল্লাহ শফিক ও সৌদ শাকিলরা পরে যোগ দেবেন পাকিস্তান দলের সঙ্গে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সূত্র বলছে, ‘বাংলাদেশের মাটিতে হতে যাওয়া সিরিজের জন্য সরাসরি আরব আমিরাত থেকেই চলে যাবেন ক্রিকেটাররা। দুই সিরিজের মাঝে তেমন সময় পাওয়া যাবে না। তাই খেলোয়াড়দের জৈব সুরক্ষা বলয় ত্যাগ করার অনুমতি দেওয়া যাবে না।

বিশ্বকাপের পর বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড তাদের অনুশীলন শুরু করার কথা ১২ নভেম্বর থেকে। আগামী ১৯, ২০, ও ২২ নভেম্বর বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টির লড়াইয়ে মাঠে নামবে।

এরপর চট্টগ্রামে ২৬ থেকে ৩০ নভেম্বর মাঠে গড়াবে দুই টেস্টের প্রথমটি। এরপর ৪ থেকে ৮ ডিসেম্বর ঢাকায় শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন