© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতের আজ কঠিন পরীক্ষা

শেয়ার করুন:
ভারতের আজ কঠিন পরীক্ষা
মোজো রিপোর্ট, ঢাকা
০৪:২১ পিএম | ০৩ নভেম্বর, ২০২১
টানা দুই ম্যাচ হেরে চাপে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের অন্যতম ফেবারিট দাবীদার ভারত। কিন্তু কোহরিরা এখন চিন্তায় আছে সেমি-ফাইনাল নিশ্চিত করা নিয়ে।

আজ রাত আটটায় মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আবুধাবীর শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে রশিদ-নবীদের বিপক্ষে লড়বে ভারত।

এ ম্যাচ হারলেই ছিটকে যাবে ভারত। আর আফগানদের সেমি-ফাইনালের স্বপ্ন আরও জোরাল হবে। 

এ পর্যন্ত ভারত বনাম আফগানিস্তান টি২০ ম্যাচ খেলা হয়েছে মাত্র দুটি। টি২০ বিশ্বকাপেই সেই দুটি ম্যাচ খেলা হয়েছিল। দুটি ম্যাচেই ভারত জিতেছিল।

তবে আফগানরা সুপার টুয়েলভের তিন ম্যাচের দুটিতে জয়লাভ করে এখন বেশ শক্ত অবস্থানে আছে। তাই আচেনা আফগানদের সঙ্গে তাই আজ এক কঠিন পরীক্ষার মুখোমুখি হচ্ছে ভারত।

মন্তব্য করুন