© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শেষ জয়ের আশায় মাঠে নামবে টাইগাররা

শেয়ার করুন:
শেষ জয়ের আশায় মাঠে নামবে টাইগাররা
মোজো ডেস্ক
১২:৫৩ পিএম | ০৪ নভেম্বর, ২০২১
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে টাইগাররা দেশ ছেড়েছিল সেমি-ফাইনালের আশা নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত আশাহত হয়েই দেশে ফিরতে হচ্ছে। মূলপর্বে এখনো একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি।

স্কটল্যান্ডের বিপক্ষে হেরে কঠোর সমালোচনার মুখে পড়ে যাওয়া বাংলাদেশ পরপর দুই ম্যাচে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জিতে বিশ্বকাপের মূলপর্বে টিকিট পায়। 

এরপর টানা চার ম্যাচে শ্রীলংকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে বিশ্বকাপের মূলপর্ব থেকে সবার আগেই বিদায় নেয় বাংলাদেশ। 

বৃহস্পতিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বিকেল ৪টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মানরক্ষার ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ।

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে অতীতে ৯ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-অস্ট্রেলিয়া। অতীতের সেই সাক্ষাতে ৫ ম্যাচে জয় পায় অস্ট্রেলিয়া আর চার ম্যাচে জয় পায় বাংলাদেশ।

সবশেষ বাংলাদেশ সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারে অসিরা। তার কারণ অস্ট্রেলিয়ার বেশ কিছু তারকা ক্রিকেটার ঢাকা সফরে আসেননি। সেই সুবাদে জয় পায় বাংলাদেশ। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের অতীতে দুই দল ৪ ম্যাচ খেলে। প্রতিটি ম্যাচেই আধিপত্য বিস্তার করে জয়লাভ করে অস্ট্রেলিয়া।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর ‍রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, শামিম হোসেন, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। 

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিসেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কু স্টয়নিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিসেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড। 

মন্তব্য করুন