© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টাইগারদের বিশ্বকাপ মিশন শেষ হলো লজ্জার হারে

শেয়ার করুন:
টাইগারদের বিশ্বকাপ মিশন শেষ হলো লজ্জার হারে
মোজো ডেস্ক
০৬:২৪ পিএম | ০৪ নভেম্বর, ২০২১
লজ্জার হারে বিশ্বকাপ মিশন শেষ করলো রিয়াদ বাহিনী। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের নিজেদের শেষ ম্যাচে অষ্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। 

দুবাই ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের দেওয়া ৭৩ রান তাড়া করতে অস্ট্রেলিয়ার লেগেছে মাত্র ৬.২ ওভার।

এর আগে বৃহস্পতিবার (২ নভেম্বর) টসে হেরে ব্যাটিংয়ে নামার পর একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। 

পাওয়ার প্লের শুরুর ছয় ওভারে ৪ উইকেট হারিয়ে করে ৩৩ রান। শেষ পর্যন্ত ১৫ ওভারে মাত্র ৭৩ রানেই অলআউট হয়ে যায় রিয়াদ বাহিনী।

দলের পক্ষে সর্বোচ্চ ১৭ রান করেছেন মোহাম্মদ নাঈম শেখ। অষ্ট্রেলিয়ার এডাম জাম্পা ১৯ রান দিয়ে সর্বোচ্চ ৫টি উইকেট শিকার করেছেন। 

মন্তব্য করুন