সেমিফাইনালে ড্র হলে কী হবে?
০২:০৩ পিএম | ১০ নভেম্বর, ২০২১
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের প্রথম ম্যাচে মাঠে নামছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আজ (১০ নভেম্বর) রাত ৮টায় অনুষ্ঠিত হবে হাইভোল্টেজ ম্যাচটি।
২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আইসিসির হঠাৎ নিয়মের বলি হয়েছিল নিউজিল্যান্ড। সেবার ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল কিউইরা। দুই দলের ইনিংস শেষে ম্যাচ টাই হয়, ফলাফল নিশ্চিতে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেটাও টাই হয়।
শেষ পর্যন্ত বিজয়ী নির্ধারণ করতে আইসিসি নিয়ম করে ম্যাচে বেশি বাউন্ডারি মেরেছে যে দল, তারাই জিতবে শিরোপা। এমন অদ্ভূত নিয়মের বলি হয়ে হৃদয় ভাঙে নিউজিল্যান্ডের। ব্ল্যাক ক্যাপসদের কাঁদিয়ে সেবার শিরোপা উৎসব করেছিল ইংলিশরা।
এবার সে নিয়ম বদলেছে। আইসিসি জানিয়েছে, আজ আবুধাবিদে দুই বছরে আগের সেই টাই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে যথারীতি ম্যাচ গড়াবে সুপার ওভারে। সুপার ওভারও টাই হলে কোনো বাউন্ডারি গণনা হবে না। হবে আরেকটি সুপার ওভার। সেখানেও যদি টাই হয়? তাতে কি? অফুরন্ত সময় আছে।
সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে থাকায় সময় নিয়ে চিন্তা নেই! আবারও সুপার ওভার। এভাবে চলতেই থাকবে। ফলাফল নিশ্চিত না হওয়া পর্যন্ত সুপার ওভার চলতেই থাকবে।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ :
জস বাটলার, জনি বেয়ারস্টো, ডেভিড মালান, ইয়ন মরগান, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম বিলিংস/ডেভিড উইলি, ক্রিস উকস, ক্রিস জর্দান, আদিল রশিদ ও মার্ক উড।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ :
মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সৌধি ও ট্রেন্ট বোল্ট।