ইংলিশদের ব্যাটিংয়ে পাঠালো নিউজিল্যান্ড
০৭:৪৭ পিএম | ১০ নভেম্বর, ২০২১
ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম সেমিফাইনালে মুখোমুখি ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। টস জিতলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন, নিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।
২০১৯ বিশ্বকাপ ফাইনালের হার এখনো দগদগে ক্ষত করে রেখেছে নিউজিল্যান্ডের হৃদয়ে। আজকের সেমিফাইনাল সেই ক্ষতের প্রতিশোদের ম্যাচও হতে পারে। যদিও এই টুর্নামেন্ট শুরুর আগে ওয়ার্ম আপ ম্যাচে কিউইদের হারিয়েছিল ইয়ন মরগ্যানের দল।
ইংল্যান্ড
জস বাটলার (উইকেটরক্ষক), জনি বেয়ারস্টো, ডেভিড মালান, ইয়ন মরগান (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম বিলিংস, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, মার্ক উড
নিউজিল্যান্ড
মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট