পাকিস্তানের স্বপ্ন ধুলিস্যাৎ করে ফাইনালে অস্ট্রেলিয়া
১১:৫৯ পিএম | ১১ নভেম্বর, ২০২১
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ রাউন্ডের একমাত্র অপরাজিত দল পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে অজিরা।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে পাক বাহিনীকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছে অ্যারন ফিঞ্চের দল। আগামী ১৪ তারিখ একই ভেন্যুতে অনুষ্ঠেয় ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তারা।