বিশ্বকাপ থেকে সরাসরি শনিবার বাংলাদেশে পাকিস্তান
১২:৩৯ পিএম | ১২ নভেম্বর, ২০২১
শনিবার (১৩ নভেম্বর) সকালে বাংলাদেশে আসবে বাবর আজমের দল।
তবে পাকিস্তান অধিনায়ক বাবর আজম ও শোয়েব মালিক দলের সাথে আসছেন না। তারা আসবেন ১৬ নভেম্বর।
এই দুজন ব্যতীত পাকিস্তান দলের বাকিরা বাংলাদেশে এসে ১৪ ও ১৫ নভেম্বর রুম কোয়ারেন্টিনে বিশ্রাম নিয়ে আগামী ১৬, ১৭ এবং ১৮ নভেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবেন।
বাংলাদেশের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ ও দুইটি টেস্ট ম্যাচ খেলবে তারা।
মিরপুরে তিনটি টি-টোয়েন্টি খেলবে ১৯, ২০ ও ২২ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজ শেষ করে আগামী ২৩ নভেম্বর চট্টগ্রামের রওনা করবে তারা।
২৪ ও ২৫ নভেম্বর অনুশীলন করে ২৬ থেকে ৩০ নভেম্বর দুই টেস্টের প্রথমটি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলে পহেলা ডিসেম্বর ঢাকায় ফিরবে পাকিস্তান।
এরপর ২ ও ৩ ডিসেম্বর আবার অনুশীলন করে ৪ থেকে ৮ ডিসেম্বর ঢাকায় শেষ টেস্ট শেষ করবেন।
টেস্ট সিরিজি শেষ করে ৯ ডিসেম্বর দেশ ছাড়বেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করা পাকিস্তান সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নিয়েছে। এর আগে মূলপর্বের পাঁচ ম্যাচের সবকটিতেই জয় পায় পাকিস্তান।
২০১৬ এর এশিয়া কাপের পর বাংলাদেশ আসছে পাকিস্তান দল।