© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাকিস্তানকে হারানো অসম্ভব নয়: তাসকিন

শেয়ার করুন:
পাকিস্তানকে হারানো অসম্ভব নয়: তাসকিন
মোজো ডেস্ক
০১:১৯ পিএম | ১৬ নভেম্বর, ২০২১
ঘরের মাঠের সিরিজকে নিজেদের ফিরে পাওয়ার মিশন হিসেবে নিতে চান টাইগার পেসার তাসকিন আহমেদ। বর্তমানের পাকিস্তান দল শক্তিমত্তায় অনেক এগিয়ে থাকলেও তাদের হারানো অসম্ভব নয়, তার জন্য ভালো করতে হবে ম্যাচের তিন বিভাগেই। তেমনটাই মনে করেন টাইগার স্পিড স্টার।

সোমবার মিরপুরের হোম অব ক্রিকেটে দল বেধে অনুশীলনের আরো একটা দিন মাহমুদ উল্লাহ রিয়াদদের। তবে নেটে ব্যাটিং বোলিংই কিম্বা ফিল্ডিংয়েই শেষ নয়, ক্লোজ ডোর প্র্যাক্টিস ম্যাচের আগে গা গরম করে নিলো পুরো দল। নিজেদের মধ্যে ভাগ হয়ে টাইগারদের ম্যাচ প্র্যাক্টিস।

বিশ্বকাপে হতশ্রী পারফরমেন্স, প্রশ্নবিদ্ধ সামর্থ্য, ব্যর্থতার বোঝা মাথায় নিয়ে দেশে ফিরেছে টিম টাইগার্স, পাকিস্তানের বিপক্ষে সিরিজে নিজেদের সেই দুরবস্থা থেকে বেরিয়ে আসতে চান তাসকিন আহমেদরা। টাইগারদের চেনা রূপে ফিরতে হলে হারাতে হবে দুর্দান্ত ফর্মে থাকা পাকিস্তানকে, কতটা সম্ভব! টাইগার স্পিড স্টার তাসকিন আহমেদের মতে পাকিস্তানকে হারানোর সামর্থ্য আছে বাংলাদেশের।

তিনি বলেন,‘আমাদের বিশ্বকাপ দলগত ভাব ভালো হয়নি, এখন সব অতীত। পাকিস্তানের বিপক্ষে এই সিরিজে আমরা নতুন করে শুরু করতে চাই। আশা করছি দেশকে আমরা ভালো কিছু উপহার দিতে পারবো।’

ঘরের মাঠে বড় বাঘ বাংলাদেশ, পুরানো এই বেদ বাক্যের যথার্থতা প্রমাণ করতে হবে টিম বাংলাদেশকেই, যদিও টি টোয়েন্টি সিরিজে নেই সাকিব, না খেলার গুঞ্জনে মুশফিক, পুরো সিরিজেই আউট অব ডাগ আউট তামিম। তাদের জায়গায় সুযোগ পাওয়া নতুনদের ভয়ডরহীন ক্রিকেট দেখার অপেক্ষায় পুরো বাংলাদেশ। 

মন্তব্য করুন