© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রথম টি-টোয়েন্টিতে কাল মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান

শেয়ার করুন:
প্রথম টি-টোয়েন্টিতে কাল মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান
মোজো ডেস্ক
০৯:৩০ এএম | ১৮ নভেম্বর, ২০২১
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কাল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুরের হোম অফ ক্রিকেটে খেলা শুরু হবে দুপুর দুইটায়।
বিশ্বকাপের হতাশা ভুলে পাকিস্তানের বিপক্ষে জয়ের ধারায় ফিরতে চায় টাইগাররা।

তবে সাম্প্রতিক পারফর্ম বিবেচনায় বাংলাদেশের চেয়ে বাবর আজম বাহিনী এগিয়ে থাকলেও হোম অব ক্রিকেটের অতীত রেকর্ড কথা বলছে টাইগারদের হয়েই। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ছোট ফরম্যাটের ক্রিকেটে সিরিজ জিতেই বিশ্বকাপে গিয়েছিলো মাহমুদউল্লাহরা। তাই নিজেদের কন্ডিশন আর মিরপুরের চেনা উইকেটে আবারও সেরা ফর্মে ফেরার পালা।  

যদিও সমীকরণে পাকিস্তানের বিপক্ষে ১২ ম্যাচে টাইগাররা জয় দেখেছে মাত্র দুইটাতে। 

শুক্রবার প্রথম টি-টোয়েন্টির পর একই ভেন্যুতে ২০ ও ২২শে নভেম্বর হবে বাকি দুই ম্যাচ। পরে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬শে নভেম্বর শুরু প্রথম টেস্ট। আর ৪ঠা ডিসেম্বর মিরপুরে হবে দ্বিতীয় টেস্ট। 

মন্তব্য করুন