© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের ইনিংস থামলো ১০৮ রানে

শেয়ার করুন:
ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের ইনিংস থামলো ১০৮ রানে
মোজো রিপোর্ট
০৩:৫৪ পিএম | ২০ নভেম্বর, ২০২১

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ করেছে মাত্র ১০৮ রান। গত ম্যাচ থেকেও যা ২০ রান কম।


এর আগে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।


প্রতিম্যাচের মতো আজও ছিল ওপেনিংয়ে ব্যর্থতা। পাওয়ার-প্লে তে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে করেন ৩৬ রান। 


প্রথম ১০ ওভারে রান ৬৪ করলেও পরের ১০ ওভারে করেন মাত্র ৪৪ রান। ২০ ওভারের ম্যাচে প্রায় দশ ওভারের (৫৭ বল) কাছাকাছি দিয়েছেন ডট।


দলীয় সর্বোচ্চ ৩৪ বলে ৪০ রান করেন শান্ত। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ৪ ওভারে ১৫ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন। 


মন্তব্য করুন