© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাপন দেশে ফিরেই পরিবর্তন করলেন দল

শেয়ার করুন:
পাপন দেশে ফিরেই পরিবর্তন করলেন দল
মোজো ডেস্ক
১১:৪১ এএম | ২১ নভেম্বর, ২০২১
পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে পাপন ছিলেন দেশের বাইরে, দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দেশে এসেই মাঠে চলে যান তিনি। এরপর দলের শোচনীয় অবস্থা দেখে সাইফ এর পরিবর্তে তৃতীয় টি-টোয়েন্টির দলে বাঁহাতি ব্যাটসম্যান কামরুল ও পেসার পারভেজকে দলে ডাকার সিদ্ধান্ত হয়।

মূলত লিটজ-সৌম্যের পরিবর্তে পাকিস্তান সিরিজে দলে সাইফ হাসানকে নেয় বাংলাদেশ। ডানহাতি এই ওপেনারের ব্যর্থতার পর তৃতীয় ম্যাচের দলে ডাক পেয়েছেন বাঁহাতি পারভেজ।

এবং চোটের কারণে মুস্তাফিজুর রহমানের বদলে দলে এসেছেন পেসার কামরুল ইসলাম রাব্বি।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি চার উইকেটে ও দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নেয় পাকিস্তান। পরে প্রায় মাঝরাতে রাব্বি ও পারভেজকে দলে যোগ করার কথা জানায় বিসিবি।

সোমবার (২২ নভেম্বর) সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে দুই দল।

মন্তব্য করুন