© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দ্বিতীয় দিনের খেলা মাঠে গড়াবে নতুন সময়ে

শেয়ার করুন:
দ্বিতীয় দিনের খেলা মাঠে গড়াবে নতুন সময়ে
মোজো ডেস্ক
০৯:২৪ এএম | ২৭ নভেম্বর, ২০২১
নিয়ম অনুযায়ী টেস্ট ক্রিকেটে একদিনে খেলা হয়ে থাকে ৯০ ওভার। তবে আলোক স্বল্পতার কারণে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিনের খেলা হয়েছে ৮৫ ওভার। তাই প্রথম দিনের এই পাঁচ ওভার পুষিয়ে নিতেই দ্বিতীয় দিনের খেলা ১৫ মিনিট আগে শুরু হবে। সকাল ১০টার পরিবর্তে ৯টা ৪৫মিনিটে শুরু হবে খেলা।

প্রথম দিন শেষে বেশ ভালো অবস্থানে রয়েছে টাইগাররা। যদিও দিনের শুরুতে মনে হয়েছিল বাংলাদেশকে লজ্জা দিতে যাচ্ছে পাক বাহিনী।

মুশফিক-লিটন জুটিতে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৫৩ রান।

১১৩ রানে অপরাজিত আছেন লিটন দাস ও ৮২ রানে মুশফিকুর রহিম। লিটন নিজের ছয় বছরের ক্যারিয়ারে ২৬তম টেস্টে এসে এই প্রথম সেঞ্চুরির দেখা পেলেন। অন্যদিকে মুশফিকুর রহিম নিজের টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির পথেই আছেন।

মন্তব্য করুন