© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তাইজুলের স্পিন জাদুতে ২৮৬ রানে থামল পাকিস্তান

শেয়ার করুন:
তাইজুলের স্পিন জাদুতে ২৮৬ রানে থামল পাকিস্তান
মোজো ডেস্ক
০৩:০৬ পিএম | ২৮ নভেম্বর, ২০২১
চট্টগ্রাম টেস্টের তাইজুল ইসলামের স্পিন বিষে ২৮৬ রানে থেমে গেছে পাকিস্তানের প্রথম ইনিংস। এর মধ্যে তাইজুল একাই শিকার করেছেন সফরকারীদের ৭টি উইকেট।
এর ফলে প্রথম ইনিংসে ৪৪ রানের লিড নিয়েছে স্বাগতিকেরা।
বাংলাদেশের ৩৩০ রানের জবাবে গতকাল কোন উইকেট না হারিয়ে ১৪৫ রান করে পাকিস্তান। আজ রোববার ম্যাচের তৃতীয় দিনে আবিদ ৯৩ ও শফিক ইনিংস শুরু করেন ৫২ রানে। দিনের প্রথম ওভারেই বল হাতে বাজিমাত তাইজুলের। জোড়া আঘাতে স্বাগতিক শিবিরে স্বস্তি ফেরান তিনি।

তবে পাকিস্তানের ওপেনার আবিদ আলি একাই এক প্রান্ত আগলে রেখেছিলেন। তার ব্যাট থেকে এসেছে ১৩৩ রান। কিন্তু আবিদ আলিকে প্যাভিলিয়নে পাঠান তাইজুল। সবমিলিয়ে১১৬ রানে ৭ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া ইবাদত হোসেন ২ টি ও মিরাজ ১টি করে উইকেট নিয়েছেন।

মন্তব্য করুন