© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হার যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশের

শেয়ার করুন:
হার যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশের
মোজো ডেস্ক
০১:৫৬ পিএম | ৩০ নভেম্বর, ২০২১
বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটে জয় লাভ করেছে পাকিস্তান। 

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রে বাংলাদেশের প্রথম এই ম্যাচটি অনুষ্ঠিত হয় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। টস জিতে ব্যাট করতে নেমে লিটন দাসের ১১৪ ও মুশফিকুর রহিমের ৯১ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ ৩৩০ রান সংগ্রহ করে। 

ব্যাট করতে নেমে শুরু দিকে দাপট দেখালেও অল্পক্ষণ পরেই তাইজুল ইসলামের ঘূর্ণির ঝড়ে পড়ে ২৮৬ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।

৪৪ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে ভরাডুবির শিকার হয় টাইগাররা। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৫৭ রানে মুমিনুলরা অলআউট হয়ে গেলে পাকিস্তানের জন্য টার্গেট হয়ে দাড়ায় ২০২ রান।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিন বিনা উইকেটে ১০৯ রান করে পাকিস্তান। শেষ দিনে মাত্র ২ উইকেটের লোকসানেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাবর আজমের দল। দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল পাকিস্তান।

মন্তব্য করুন