© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা টেস্টের দল ঘোষণা, ফিরেছেন সাকিব

শেয়ার করুন:
ঢাকা টেস্টের দল ঘোষণা, ফিরেছেন সাকিব
মোজো ডেস্ক
০৬:০৩ পিএম | ৩০ নভেম্বর, ২০২১

পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ফিট হয়ে ফিরেছেন ফিরেছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ।

মঙ্গলবার সন্ধ্যায় বিসিবি পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা দেয়।

সেখানে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের নাম দেখা যায়।

৪ ডিসেম্বর ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

ইনজুরির কারণে বিশ্বকাপের শেষ দুই ম্যাচ খেলতে পারেননি সাকিব আল হাসান। 

আর তাসকিন আহমেদ পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি খেললেও ইনজুরির কারণে প্রথম টেস্টে ডাক পাননি।

পাকিস্তানের বিপক্ষে ২য় টেস্টের জন্য বাংলাদেশের স্কোয়াড এখন ২০ জনের।

সাদা পোষাকে প্রথমবারের মতো ডাক পেলেন নাঈম শেখ।  দলে আছেন ইয়াসির আলীও।

বাংলাদেশ স্কোয়াড: 

মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ চৌধুরী রাহী, নাঈম হাসান, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, খালেদ আহমেদ, শহিদুল ইসলাম ও নাঈম শেখ।

পাকিস্তান স্কোয়াড:

বাবর আজম (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাওয়াদ আলম, ইমাম উল হক, কামরান গোলাম, সউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, মোহাম্মদ নাওয়াজ, বিলাল আসিফ, হাসান আলী, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, নোমান আলী, সাজিদ খান, শাহীন শাহ আফ্রিদি ও জাহিদ মাহমুদ।

মন্তব্য করুন